সর্বশেষ আপডেট : ২২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল চাপা দিল ট্রাক, ছাত্রদল নেতাসহ নিহত ২

হবিগঞ্জের চুনারুঘাটে ঘুরতে বেরিয়ে ছাত্রদল নেতাসহ দুই মোটরসাইকেল আরোহি যুবক দুর্ঘটনা কবলিত হয়ে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টায় উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান রোডের চণ্ডী মাজারের পাশে রামগঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মৌলদ মিয়ার ছেলে ও শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজ সরকার (২৭) এবং একই উপজেলার তালুগড়াই গ্রামের হাজী কিম্মত আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (২৬)।

চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, হাফিজ ও মোস্তাফিজুর মোটরসাইকেলে ঘুরতে বেড়িয়েছিলেন। ঘুরাফেরা শেষে তারা বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে পিছন থেকে একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: