সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
রবিবার, ১০ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হবিগঞ্জে অভিযান চালিয়ে তক্ষক উদ্ধার

ডেইলি সিলেট ডেস্ক ::

হবিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি তক্ষক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে উদ্ধার করা বণ্যপ্রাণীটি অবমুক্ত করা হয়।

রোববার রাতে শহরের পুরান বাজার বাশহাটা থেকে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে বন বিভাগের লোকজন এটি উদ্ধার করে। ওই ব্যক্তি প্রাণীটিকে বিক্রির উদ্দেশ্যে তিন দিন লুকিয়ে রেখে ছিলেন। অভিযানে নেতৃত্ব দেন রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী, জিয়াউল হক, অনুরঞ্জন অধিকারী।

হবিগঞ্জের বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, তক্ষক মানুষের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আবার কিছু কিছু অসাধু ব্যক্তিরা তক্ষক চীন, থাইল্যান্ড বিক্রি করে। এসব থেকে কোটি টাকা আয়ও করে। এগুলো থেকে ক্যান্সার ও ডায়বেটিস রোগের ওষুধের কাঁচামাল হিসেবে ব্যবহত হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: