সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

অস্ট্রেলিয়া সেচ্ছাসেবক দলের আহবায়ক তুহিন, সদস্য সচিব জাহিদ

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। গত বুধবার (২০ মার্চ) ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে দলকে শক্তিশালী করার লক্ষ্যে দীর্ঘ ১২ বছর পর অস্ট্রেলিয়ায় সাবেক দুই ছাত্রনেতা মশিউর রহমান তুহিন কে আহবায়ক ও জাহিদুর রহমান কে সদস্য সচিব করে কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এক স্বাক্ষরিত পত্রে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

এদিকে আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফছার খাঁন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: