সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হবিগঞ্জে তরমুজ কেনা নিয়ে সংঘর্ষে আহত ২০

ডেইলি সিলেট ডেস্ক ::

হবিগঞ্জ শহরে তরমুজ কেনাকে কেন্দ্র গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, শহরের শায়েস্থানগর মুন জেনারেল হাসপাতালের সামনে মোহনপুর এলাকার তরমুজ বিক্রেতা রাজু মিয়ার সঙ্গে তরমুজ কেনা নিয়ে বহুলা এলাকার একজনের বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখান থেকে সরে বাইপাস সড়কে আরেক দফা সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: