সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ২২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হবিগঞ্জে হামলা ও লুটপাটর মামলায় ইউপি সদস্যের কারাদন্ড

ডেইলি সিলেট ডেস্ক ::

হবিগেঞ্জর বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নর ৮নং ওয়ার্ডর সদস্য (মেম্বার) জ্যোতি বিকাশ দাস ছোটনকে ২ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার ভাই তপন দাসও অপর দুই আসামী সাবাজুল ইসলাম ও জিয়াউল হক অপুকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়ছে। তাদর বিরুদ্ধে বাড়ি-ঘর হামলা ও লুটপাটের অভিযাগ প্রমানিত হওয়ায় তাদেরকে এই দন্ডাদেশ দেন আদালত।

সোমবার দুপুরে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচার আদালত-৫ এর বিচারক রিয়াজ উদ্দিন এই দন্ডাদেশ প্রদান করেন। জ্যোতি বিকাশ দাস ও তপন দাস বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত যুবরাজ দাসের ছেলে। সাবাজুল ইসলাম ও জিয়াউল হক অপু একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

আদালত সূত্র জানা যায়, ইউপি মেম্বার জ্যোতি বিকাশ দাস ছোটন তার দলবল নিয়ে একই গ্রামের আব্দুল মোছাব্বির চোধুরীর ছেলে আব্দুল মোতালিব চোধুরী মাহফুজের বাড়িতে ২০২৩ সালের ৫ জানুয়ারি হামলা করে। এ সময় তারা বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করে। পরবর্তীতে এ ঘটনায় আব্দুল মোতালিব চোধুরী মাহফুজ বাদি হয়ে ১৪ জনকে আসামী করে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন। মামলায় ১০ জন স্বাক্ষীর মধ্যে ৯ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় জ্যোতি বিকাশ দাস ছোটনসহ অন্যান্য আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। পরে অভিযুক্তরা আপীলের শর্তে জামিন পান।

বাদী আব্দুল মোতালিব চোধুরী মাহফুজ বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি।

প্রসঙ্গত, ইউপি মেম্বার জ্যোতি বিকাশ দাসের বিরুদ্ধে আদালতে একটি চাদাবাজী মামলা চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: