সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় নাজমিন বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির তারাদরম গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। সুরতহাল শেষে মঙ্গলবার সন্ধ্যায় ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজারে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত নাজমিন তারাদরম গ্রামের দিনমজুর ইসলাম উদ্দিনের স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে নাজমিন আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ময়না তদন্ত শেষে রাতেই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।

স্বজনরা জানান, নাজমিন বেগম পরিবারের সদস্যদের অগোচরে সোমবার রাত ১২টার দিকে শয়নকক্ষের ভিমের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরদিন পরিবারের লোকজন নাজমিনকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরীর পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

বড়লেখা থানার এস.আই জাহেদ আহমদ জানান, নিহতের লাশ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে নাজমিন আত্মহত্যা করতে পারেন। তবে পোষ্টমোর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: