সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মৌলভীবাজারে গ্যাস লাইনের আগুন নিয়ন্ত্রণে

মৌলভীবাজার সংবাদদাতা ::

মৌলভীবাজারে গ্যাসের সঞ্চালন লাইনে হঠাৎ অগ্নিকাণ্ড হয়েছে। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় মৌলভীবাজার পৌরসভা কার্যালয়ের পেছনে গির্জা পাড়া আবাসিক এলাকায় রাস্তার পাশের ড্রেনে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের স্থানীয় অফিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জালালাবাদ গ্যাস মৌলভীবাজার আঞ্চলিক বিতরণ কেন্দ্রের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার সানোয়ার হোসেন জানান, এখানের গ্যাস লাইনে সম্ভবত লিকেজ আছে। কেউ বিড়ি সিগারেট জ্বালিয়ে হয়তো দিয়াশলাইয়ের কাঠি ফেলে দেওয়ায় আগুন ধরে গেছে। ফায়ার সার্ভাসের লোকজন আগুন নিয়ন্ত্রণে এনেছে। গ্যাস লাইন মেরামতের জন্য সিলেট গ্যাস অফিস থেকে লোক আসবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: