সর্বশেষ আপডেট : ২১ ঘন্টা আগে
রবিবার, ১৫ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ফ্রান্সের প্যারিসে সামাজিক সংগঠন ‘আমরা প্রবাসী’র ইফতার মাহফিল সম্পন্ন

প্রবাস ডেস্ক ::

ফ্রান্সের রাজধানী প্যারিসে সামাজিক সংগঠন ‘আমরা প্রবাসী’র উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল (১২ রমজান) প্যারিসের গার দ্য লিস্টের শুকরিয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় সংগঠনের সমন্বয়ক মোহাম্মদ জুয়েল আমিনের সভাপতিত্বে এবং সুলতান মনসুর ও জুয়েল আমিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব মান্নান আজাদ, মাও বদরুল বিন হারুন, কবি সাইফুল আলম, সাংবাদিক ও গীতিকবি সাদিক তাজিন, সাদিকুর রহমান প্রমুখ।


বক্তারা ‘আমরা প্রবাসী’র বিভিন্ন সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রসংশা করে এধরনের কার্যক্রম অব্যহত রাখতে বলেন।
রমজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে নাতিদীর্ঘ আলোচনা ও মোনাজাত করেন মাও বদরুল বিন হারুন৷ পরবর্তীতে অথিতি, সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ইফতার বিতরণ শেষে সড়ক দুর্ঘটনায় নিহত সংগঠনের সদস্য নাইম আহমেদ’র মাগফেরাত কামনায় এবং আহত মিজান রহমান’র দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।

(greenbot.com)

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: