সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট জেলা বিএনপির মানববন্ধন আজ

বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে সারাদেশে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আজ শনিবার সকাল ১১টায় দক্ষিন সুরমা রেলগেইট সংলগ্ন মারকাজ পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ন মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

উক্ত মানববন্ধন কর্মসূচিকে সফল করতে জেলা বিএনপি ও জেলার আওতাধীন সকল পৌর ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপি সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: