সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ২৫ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মাধবপুরে আগুনে পুড়লো ১৭ দোকান

স্টাফ রিপোর্টার :

হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান ভুস্মীভূত হয়েছে। এতে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার হরষপুর রেলস্টেশন বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ীরা জানান, রাত ১২টার দিকে একটি দোকানে আগুনে লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে ১৭টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবী করেন।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মনোতোষ মল্লিক জানান, আগুন নিয়ন্ত্রনে মাধবপুর ও বিজয়নগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারনা বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের মূলকারণ তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: