![]()


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে শনিবার সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তের কেন্দ্রীয় সভাপতি, দেশের অন্যতম শীর্ষ আলেম দ্বীন মুফাক্কিরে ইসলাম আল্লামা শায়খ জিয়াউদ্দিন।
প্রধান বক্তার বক্তব্য রাখবেন দলের মহাসচিব, কারানির্যাতিত মজলুম জননেতা মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তের সিনিয়র সহ সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক, অন্যতম নীতি নির্ধারক মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরী, কারানির্যাতিত মজলুম জননেতা, খতীবে বাঙাল মাওলানা জুনায়েদ আল হাবীব, আল্লামা নুরুল ইসলাম খান, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী প্রমুখ।
সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন জানান, দীর্ঘ পাঁচ বছর পর মাঠ পর্যায়ে অনুষ্ঠিতব্য এ সম্মেলন ঘিরে তৃনমুল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন সম্মেলন সফল করতে ইতিমধ্যে সিলেটের ১৩ টি উপজেলায় দাওয়াতি সফর সম্পন্ন করেছেন জেলা জমিয়ত নেতৃবৃন্দ। মহানগরী সহ সিলেটের প্রত্যন্ত অঞ্চলে লিফলেট পোস্টার ও ব্যনার ফেস্টুনের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন তৃণমূল নেতাকর্মীরা। এদিকে সম্মেলনের মূল ভ্যানু সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে মঞ্চ পেন্ডালের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
বহুল আকাঙ্ক্ষিত কর্মী সম্মেলনকে সর্বাত্মক সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ আহবান জানিয়েছেন জেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশাহিদ দয়ামিরী ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মালিক ক্বাসিমী। বিজ্ঞপ্তি