সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
রবিবার, ৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে এসএসসিতে ১৫১ জনের ফল পরিবর্তন

স্টাফ রিপোর্টার :

সিলেট শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষায় উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ১৫১ জনের ফল পরিবর্তন হয়েছে। তার মধ্যে ৪১ জন ফেল থেকে পাশ করেছেন আর ৩৮ জন জিপিএ-৫ এবং বাকীদের গ্রেড পরিবর্তন হয়েছে। শনিবার বিকেলে সিলেট শিক্ষাবোর্ড থেকে এই ফল প্রকাশিত হয়।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ পাল দৈনিক জালালাবাদকে জানান, উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদনের প্রেক্ষিতে ১৫১ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৩৮ জন জিপিএ-৫ পেয়েছেন। যাচাই-বাছাই শেষে ফলাফল প্রকাশিত হয়েছে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২৬ ডিসেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। পরদিন থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে থেকে সিলেট বোর্ডে ১১ হাজারের অধিক শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: