![]()


ডেইলি সিলেট ডেস্ক ::
রোববার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল।
আহত শিক্ষার্থী বিদীপ্ত শিক্ত বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, “আমি শুনেছি সে ব্যক্তিগতভাবে ডিপ্রেশনে ছিল। এখন এটা সঠিক কি না জানি না।
“আপাতত সে মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। সুস্থ হলে জানব, সে কেন এ কাজ করেছে।”
জগন্নাথ হল সংসদের ভিপি পল্লব চন্দ্র বর্মণ বলেন, ভবন থেকে পড়ে ওই শিক্ষার্থী টিনের চালার ওপর পড়েন। এ কারণে তার মাথায় কোনো ধরনের আঘাত লাগেনি।
“এক্স-রে, ইসিজি, এমআরআইসহ সবগুলো রিপোর্ট ভালো আছে। কোনোরুপ ফ্রাকচার পাওয়া যায়নি এখন পর্যন্ত।”