সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

প্রেসিডিয়াম থেকে বাদ নাহিদ

ডেইলি সিলেট ডেস্ক ::

আওয়ামীলীগের নতুন কমিটিতে বড় ধরনের পরিবর্তন নেই। তবে প্রেসিডিয়ামের দুজন সদস্য বাদ পড়েছেন। এর মধ্যে নুরুল ইসলাম নাহিদ গত সম্মেলনে প্রেসিডিয়াম সদস্য হয়েছিলেন। আর বাদ পড়েছেন আবদুল মান্নান খান। তিনি দুই মেয়াদে প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

আওয়ামীলীগের গঠনতন্ত্রে সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রেসিডিয়ামে পদ আছে ১৯টি। আগে থেকেই একটি পদ ফাঁকা ছিল। এবার দুজন বাদ পড়লেন। এ কারণে তিনটি পদ ফাঁকা হয়। এর মধ্যে ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনকে নতুন করে প্রেসিডিয়ামে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি দুটি ফাঁকা পদ পূরণ করা হবে।

শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলের ২২তম জাতীয় কাউন্সিলে এসব পরিবর্তন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: