সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সুনামগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু

সুনামগঞ্জ সংবাদদাতা ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অজু করতে গিয়ে পানি ডুবে সুজন মিয়া (১৯) নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

সুজন মিয়া সিলেট শাহপরাণ থানার দেওয়ানের চক এলাকার পাখি মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার মক্রমপুর গ্রামের শাহবাড়ী পাঞ্জেগানা মসজিদের পুকুরে অজু করতে গিয়ে পানিতে ডুবে মারা যান সুজন মিয়া। তিনি গত ২০ দিন আগে মক্রমপুর গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসেন।

বিষয়টি নিশ্চিত করে পাটলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আঙ্গুর মিয়া বলেন, সুজন মিয়া মৃগীরোগী ছিলেন। এ রোগের কারণে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: