সর্বশেষ আপডেট : ১৮ মিনিট ২২ সেকেন্ড আগে
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

দেশে ডেঙ্গু আ’ক্রান্ত হয়ে হাসপাতা’লে ভর্তির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে মৃ’ত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আ’ক্রান্ত হয়ে আরও সাতজনের মৃ’ত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১০৬ জন মা’রা গেছেন।

এদিকে সিলেট নগরেও বাড়ছে ডেঙ্গু রোগী। এডিস মশার কা’মড়ে আ’ক্রান্ত হয়ে হাসপাতা’লে ভর্তি হচ্ছেন রোগীরা। সময়মতো চিকিৎসা হওয়ার কারণে রোগীরা ডেঞ্জারজোনে যাচ্ছেন না বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে- মৌসুমের শুরুতে সিটি করপোরেশনের পক্ষ থেকে এডিস মশার লার্ভা নিধনে কড়াকড়ি থাকলেও বর্তমানে অ’ভিযান নেই বললেই চলে। এ কারণে রোগী বাড়ছে। বুধবার ২৪ ঘন্টায় নতুন করে ৪ জন ডেঙ্গু আ’ক্রান্ত হয়ে হাসপাতা’লে ভর্তি হওয়ায় এ পর্যন্ত দুই মাসে সিলেটে ৩৬ জন ডেঙ্গু রোগে আ’ক্রান্ত হয়েছেন।

সিলেট সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটে এ পর্যন্ত ৩৬ জন ডেঙ্গু রোগে আ’ক্রান্ত হয়েছিলেন। তবে ইতিমধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৮ জন। তবে হাসপাতা’লে বৃহস্পতিবার (২০ অক্টোবর) ৯ জন চিকিৎসাধীন আছেন।

চলতি মৌসুমে সিলেট বিভাগে ডেঙ্গু আ’ক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে চলতি মৌসুমে গত সেপ্টেম্বরে সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। আর অক্টোবর মাসে শনাক্ত হন ১৮ জন। এর মধ্যে একদিনে গত বুধবার সিলেটে সর্বোচ্চ ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

সিলেটের ৯ ডেঙ্গু রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন। তবে সকলের শারীরিক অবস্থা এখন ভালো।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার জানিয়েছেন- ডেঙ্গু রোগী বাড়ছে ঠিক, তবে সিলেটে এ নিয়ে আতঙ্কের কিছু নেই। সিলেটে তেমন সংখ্যক রোগী বাড়েনি। যদি রোগী বাড়ে তা হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত এক দিনে সারাদেশে আরও ৮৬৪ জন ডেঙ্গু আ’ক্রান্ত রোগী হাসপাতা’লে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতা’লে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩০৪ জনে।চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১০৬ জন মা’রা গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: