![]()


প্রবাসী ছে’লেদের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য হে’নস্তা এবং সেই ভিডিও ফেসবুকে দেয়ার অ’ভিযোগে চার স্বজনের বি’রুদ্ধে মা’মলা করেছেন সিলেটের কানাইঘাটের এক বৃদ্ধা। হে’নস্তাকারীরা বৃদ্ধার ভাশুরের ছে’লে ও নাতি বলে মা’মলায় বলা হয়েছে।
কানাইঘাট থা’নায় মঙ্গলবার সকালে নারী নি’র্যা’তন দমন ও প’র্নোগ্রাফি আইনে ওই নারী মা’মলা করেছেন বলে জানিয়েছেন ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) তাজুল ইস’লাম।
কিছু ভু’য়া আইডি থেকে সোমবার বিকেলে ফেসবুকে ভাই’রাল করা হয় হে’নস্তার ওই ভিডিও। সাড়ে ৪ মিনিটের ভিডিওতে দেখা যায় চার যুবক ওই বৃদ্ধাকে টানাহ্যাঁচড়া করছেন; তার শাড়ির আঁচল ধরে টানাটানি করছেন। নিজেকে ছাড়িয়ে নিতে কাকুতি-মিনতি করছেন ওই নারী।
বৃদ্ধার স্বজনদের দাবি, ওই ভিডিও দেখিয়ে বৃদ্ধার দুবাই প্রবাসী ছে’লের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছেন নি’র্যা’তনকারীরা।
বৃদ্ধার এক আত্মীয় জানান, গত ২৮ আগস্ট মধ্যরাতে এই ঘটনাটি ঘটে। স্বামী মা’রা যাওয়ায় এবং দুই ছে’লে দুবাই থাকায় ওই বাড়িতে বৃদ্ধা একাই থাকতেন। হে’নস্তার পরদিন বাড়িতে তালা দিয়ে তিনি পাশের গ্রামে বাবার বাড়িতে চলে যান।
সেখানে আত্মীয়দের তিনি বিষয়টি জানান। তখন বিদেশে থাকা দুই ছে’লেও তাদের জানান, ওই ভিডিও পাঠিয়ে তাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাওয়া হয়েছে।
ওই আত্মীয় বলেন, এ নিয়ে এলাকায় সালিশও চলছে। গত বুধবার রাতেও একটি সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে সম্মান রক্ষায় ভিডিও ধারণকারীদের চার লাখ টাকা দিতে রাজি হন বৃদ্ধার স্বজনরা। অগ্রিম এক লাখ টাকা এর মধ্যে দেয়া হয়। গত শনিবার বাকি টাকা দেয়ার কথা ছিল। তা না দেয়ায় ভিডিওটি ফেসবুকে ভাই’রাল করা হয়।
ওসি তাজুল বলেন, ভিডিও দেখিয়ে কিছু টাকা এরই মধ্যে হে’নস্তাকারীরা নিয়েছে বলে বাদী জানিয়েছেন। আ’সামিদের ধরতে অ’ভিযান চলছে।