সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মেজরটিলায় ‘ফিজা’কে এক লাখ টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে সিলেটের মেজরটিলায় অভিজাত প্রতিষ্ঠান ‘ফিজা’ কে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকা, পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে অতিরিক্ত তাপমাত্রায় ঔষুধ সংরক্ষণের অপরাধে ফিজাকে এ জরিমানা করা হয়েছে।

এছাড়া মেজরটিলার শাহজালাল ফার্মেসিকে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন র‌্যাব-৯ এর এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: