সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার করেছে র্যাব

সিলেট শহরতলীর খাদিমপাড়ায় র্যাব অভিযান চালিয়ে প্রাইভেট কার থেকে অস্ত্রসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা দায়েল করে।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ওসমানীনগরের দুই সহোদর রয়েছেন।

এরআগে শনিবার (২২ আগস্ট) রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল এ অভিযান চালায়।

এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩টি ছোরা, ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, ওসমানীনগর থানার কাফনাল পাড়ার মৃত আমজাদ খানের ছেলে কামরুল খান (১৯) ও তার ভাই রেজাউল ইসলাম (২২) এবং একই থানাধীন নিজকুরুয়া গ্রামের মৃত তাজদ আলীর ছেলে রেজাউল ইসলাম (২২)।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: