![]()


স্বাস্থ্যবিধি অমান্য করায় সিলেট জেলায় ১৪০ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসন। শনিবার (১৩ জুন) সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত সিলেট নগর ও জেলার সকল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্নব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি জানান, আজ শনিবার স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না তা নিশ্চিত করার জন্য সিলেট মহানগর এলাকায় জেলা প্রশাসনের ৮ টি টিম এবং সিলেটের সকল উপজেলায় ১১ টি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি অমান্যের অভিযোগে মোট ১৪০ জনকে জরিমানা করে।