সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কাজে যোগদানের আগেই নতুন নিয়োগপ্রাপ্ত ৬ নার্স করোনায় আক্রান্ত

সিলেট জেলায় নতুন করে আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ছয়জনই নার্স। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন নিয়োগপ্রাপ্ত এই নার্সরা কাজে যোগদানের অপেক্ষায় রয়েছেন।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হওয়ায় সারাদেশের ন্যায় ওসমানী হাসপাতালেও নতুন ১৩৯ জন নার্স নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৩ মার্চ কর্মস্থলে যোগদানের সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়।

শুক্রবার এই নার্সদের মধ্যে ৬ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

এদিন দক্ষিণ সুরমা উপজেলার ৫ জন, সদর উপজেলায় ১ জন এবং ওসমানীনগরের ১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেটে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জন।

সিলেট বিভাগের চার জেলা মিলে এখন পর্যন্ত ৩৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১১৮ জন, সুনামগঞ্জে ৬৭ জন ও মৌলভীবাজারে ৫৭ জন করোনা আক্রান্ত রয়েছেন।

গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা আক্রান্ত হওয়ার পর পুরো বিভাগে এখন পর্যন্ত ৬ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ৬৯ জন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: