সর্বশেষ আপডেট : ২০ মিনিট ৫২ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চুয়াডাঙ্গায় আরো ২৭ ব্যক্তি করোনায় আক্রান্ত

চুয়াডাঙ্গায় নতুন করে একদিনে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন চিকিৎসকসহ করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ২৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, শনিবার সকালে আসা প্রতিবেদন অনুযায়ী চুয়াডাঙ্গা জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৭ জন। এদের মধ্যে আছেন দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন চিকিৎসক। আক্রান্ত অন্যান্যরা জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তদের বেশিরভাগেরই সহকর্মি, নিকটাত্মীয় কিংবা নিকটতম প্রতিবেশী আগে করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন। সেই সূত্র ধরে যাদের নমুনা সংগ্রহ করা হয় তাদের মধ্যে আজ নতুন ২৭ জন আক্রান্ত হয়েছেন বলে প্রতিবেদন এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: