সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ২৮ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দুর্নীতি প্রতিরোধ মঞ্চের সভায় মুজিব জন্ম শতবর্ষ পালনের সিদ্ধান্ত

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীত সার্বভৌম বাংলাদেশকে এগিয়ে নিতে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার বিকেল ৪টায় দরগা গেইটস্থ অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ মঞ্চের জেলা ও মহানগর শাখার যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শেখ আব্দুস সোবহান একথাগুলো বলেন।

জেলা সহ সভাপতি রবিউল ইসলাম দারোগার সভাপতিত্বে ও জেলা সমন্বয়কারী আবুল কালাম মাস্টারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্ত্যব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, যুগ্ম মহাসচিব শফিকুর রহমান শফিক, মহানগর যুগ্ম সম্পাদক রেজওয়ান আহমদ, আব্দুল্লাহ আল মামুন, জাকির আহমদ মনি, গৌছ আলী, আবুল খায়ের প্রমুখ।

সভায় মুজিব জন্ম শতবর্ষ পালনের লক্ষ্যে আলোকপাত করা হয়। সভায় বক্তারা দুর্নীতি মুক্ত সমাজগঠনে সকলকে এক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সভায় শহীদ দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: