সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
রবিবার, ১৭ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সমাজের মানুষের ভাগ্য উন্নয়নে রোটারীয়ানদের কাজ করতে হবে —বেলাল উদ্দিন

রোটারী ডিষ্ট্রিক্ট গভর্নর বেলাল উদ্দিন আহমদ বলেছেন, বিশ্বব্যাপী নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে রোটারিয়ানদের অবদান প্রশংসনীয়। সমাজের মানুষের ভাগ্যউন্নয়নে রোটারীয়ানদের প্রতিনিয়ত কাজ করতে হবে। সেবার মাধ্যমে বিশ্বকে সংযুক্ত করে সমাজের সকল স্তরে রোটারি আন্দোলনকে ছড়িয়ে দিতে রোটারিয়ানদের কাজ করার আহবান জানান। ডিজি ট্রেনিং শেষে প্রেসিডেন্ট ইলেক্টদের দেওয়া সংবর্ধনার জবাবে তিনি একথা বলেন।

গতকাল মঙ্গলবার রোটারী ডিষ্ট্রিক্ট গভর্নর ২০২০-২১ ড.বেলাল উদ্দিন আহমদ আমেরিকাতে ডিজি ট্রেনিং শেষে সিলেট ওসমানী বিমান বন্দরে এসে পৌছলে থাকে রোটারী প্রেসিডেন্ট ইলেক্টদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ডা. জাকারিয়া হোসাইনের সভাপতিত্বে ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান রেহান উদ্দিন রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন রোটারিয়াান পিপি রোটারিয়ান পিপি জুবায়ের আহমদ রেজাউল করিম, রোটারিয়ান পিপি ফেরদৌস আলম, রোটারিয়ান পিপি আব্দুল মতিন, রোটারিয়ান পিপি কফিল উদ্দিন বাবলু, রোটারিয়ান পিপি কামরুজ্জামান চৌধূরী, রোটারিয়ান পিপি আলী আজম চৌধুরী তমাল, রোটারিয়ান পিপি আব্দুন নুর রুহেল, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আব্দুল মুহিত দিদার ও রোটারিয়ান আলাউদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: