![]()

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বন্ধু সংগঠন ফ্রেন্ডস হেল্পিং সোসাইটির উদ্যোগে গতকাল শনিবার সিলেট প্রেসক্লাব মিলনায়তনে শতাধিক গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ইকবাল সিদ্দিকী। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা মিসবাউজ্জামান মাসুম ও যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট গীতিকার সুফের মামা। ফ্রেন্ডস হেল্পিং সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও এডভোকেট খন্দকার সাইফুর রহমান রানার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এইফএইচএস এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তাসলীম অলিদ। বক্তব্য রাখেন এইফএইচএস এর বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক জুলফিকার তাজুল। শুরুতে কোরআন তেলাওয়াত করেন শাহ জামাল আব্দুল্লাহ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা গরীব ও অসহায় মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ানোর আহবান জানিয়ে বলেন, সমাজের বিত্তবানরা গরীব মানুষের সাহায্যে এগিয়ে আসলে ধনী-গরীব ব্যবধান কমে আসবে। তারা বলেন, এইফএইচএস ‘বন্ধুত্বে গড়ে উঠুক সুন্দর পৃথিবী’ স্লোগানে বাংলাদেশ ও যুক্তরাজ্যসহ বিশ্বব্যাপী অসহায় মানুষের সাহায্যে বিভিন্ন রকম কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তি