সর্বশেষ আপডেট : ৪৮ মিনিট ৪২ সেকেন্ড আগে
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাইয়ে কালনী ব্রিজ-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক বেহাল, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

আশরাফ উদ্দিন, দিরাই ::

সুনামগঞ্জের দিরাইয়ে কালনী ব্রিজের মুখ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। পিচ ও খোয়া উঠে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্ত। এতে যানবাহন চলাচলে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশের পিচ উঠে গেছে। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত। এসব গর্ত এড়িয়ে রিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করতে গিয়ে চালকদের সমস্যায় পড়তে হচ্ছে। সড়কের এক পাশে পুকুর থাকায় ঝুঁকি আরও বেড়েছে। গর্ত এড়াতে গিয়ে যানবাহন সড়কের কিনারায় চলে যাচ্ছে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে যাতায়াতকারী যানবাহনকেও এ সড়কের দুরবস্থার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রতিদিন রোগী, রোগীর স্বজন, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সড়ক ব্যবহার করেন।

স্থানীয় বাসিন্দা শামসুল আলম সুবাষ বলেন, প্রায় আট বছর আগে সড়কটির কাজ হয়েছিল। গত চার-পাঁচ বছর ধরে এটি ভাঙাচোরা অবস্থায় রয়েছে। প্রায়ই রিকশা উল্টে যাওয়ার ঘটনা ঘটে।

রোগীর স্বজন সুনীল দাস বলেন, সড়কটি শুধু সাধারণ মানুষের চলাচলের পথ নয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন অসুস্থ রোগীসহ বিপুলসংখ্যক মানুষ এ পথ ব্যবহার করেন। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।

দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রায় বলেন, সড়কটির বেহাল অবস্থার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। তিনি কিছুদিনের মধ্যে সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছেন।

দিরাই পৌরসভার প্রশাসক সনজীব সরকার বলেন, সড়কটি সংস্কারের জন্য কিছুদিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। হাসপাতালের বিকল্প সড়কের ড্রেনের কাজ শেষ হওয়ার পর এ সড়কের সংস্কারকাজ করা হবে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কারের পাশাপাশি পুকুরসংলগ্ন ঝুঁকিপূর্ণ অংশ নিরাপদ করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: