![]()


দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
“একটি বল, একটি ব্যাট—মাদকমুক্ত হোক পরিবেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে মাদকবিরোধী র্যালি করেছে মর্নিং ফুটবল টিম।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের থানা পয়েন্ট থেকে র্যালিটি বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মর্নিং ফুটবল টিমের সিনিয়র সদস্য দেবাশীষ ভৌমিকের সভাপতিত্বে এবং আব্দুল্লাহ রাজির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক উবাইদুল হক, মর্নিং ফুটবল টিমের সদস্য ও ফুটবলার প্রণয় দেবনাথ, সাংবাদিক পাবেল হাসান এবং ব্যবসায়ী সাইদুর রহমানসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন, যুবসমাজ ও তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে হবে। একটি বল কিংবা একটি ব্যাটও একজন তরুণকে মাদকের হাত থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।