সর্বশেষ আপডেট : ২৭ মিনিট ৫৫ সেকেন্ড আগে
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে হাজারো ভক্তের উপস্থিতিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। দিরাই পৌর পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন মন্দির ও সংগঠনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রাটি কালী মন্দির, পৌর শহরের প্রধান সড়ক, উপজেলা পরিষদ, বাসস্ট্যান্ড ও কলেজ রোড প্রদক্ষিণ করে মজলিশপুরের রামকৃষ্ণ সেবাশ্রম হয়ে আবার জগন্নাথ জিউর মন্দিরে এসে শেষ হয়। এ সময় কীর্তন, ঢাক-ঢোল ও ধর্মীয় সংগীতে মুখর হয়ে ওঠে পৌর শহর। নানা সাজে শ্রীকৃষ্ণ ও রাধা সেজে শিশুরাও শোভাযাত্রায় অংশ নেয়।

পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী বলেন, দিরাইয়ের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও অটুট থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।

এ সময় দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলাম,চিকিৎসক জগদীশ নন্দী,নীরমল রায়, অসীত বরন রায়, রবি সূত্রধর, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন দাস, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রীতি রানী দাস, দিলীপ দাস, হিরনময় বর্মন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিরাই পৌর শাখার আহ্বায়ক বকুল বণিক,সদস্যসচিব বিশ্বজিৎ রায়,কমিটির সদস্য রবিন দাসসহ বিভিন্ন মন্দির ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: