![]()


দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের দিরাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে এম. আশরাফ আলীকে সভাপতি ও মাওলানা মাহমুদুল হাসানকে সেক্রেটারি করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে উপজেলা শাখার মজলিসে শুরার দ্বিবার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি এম. আশরাফ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি আলহাজ ক্বারী মুহিব্বুল হক আজাদ।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার আলহাজ জিলাই মিয়া জিলানী ও সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ।
অধিবেশন শেষে ২০২৭-২৮ সেশনের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে হাকিম জালাল উদ্দীন ও মাওলানা তোফায়েল আহমেদকে সহসভাপতি, মনোয়ার হোসেনকে জয়েন্ট সেক্রেটারি, মাওলানা সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা ইমরান হোসেনকে প্রচার সম্পাদক, মামুন হাসানকে দপ্তর সম্পাদক এবং মো. মারুফ হাসানকে অর্থ ও প্রকাশনা সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া মাওলানা জাওয়াদুল করিম প্রশিক্ষণ সম্পাদক, হাফিজ ফারজুল হক দাওয়াহ ও জনকল্যাণ সম্পাদক, মাস্টার তোফায়েল আহমেদ ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক এবং মাওলানা আলী হাফিজ নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে রফিকুল ইসলাম (মাস্টার), মাওলানা আমিন উদ্দীন ও নুর উদ্দীনকে উপদেষ্টা করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন জিলাই মিয়া জিলানী, আবুল কাসেম ও সাঈদ সর্দার।
নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।