সর্বশেষ আপডেট : ১ মিনিট ৪০ সেকেন্ড আগে
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাইয়ের বাগবাড়িতে ৫১ সদস্যের মাদক নির্মূল কমিটি গঠন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় সুনামগঞ্জের দিরাই পৌর শহরের বাগবাড়ি গ্রামবাসীর উদ্যোগে ৫১ সদস্যের মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে মোশাহিদ মিয়াকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। সভায় গ্রামের গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে। মাদকের কারণে পারিবারিক অশান্তি, অপরাধপ্রবণতা, শিক্ষার অবনতি ও তরুণ সমাজের নৈতিক অবক্ষয় ঘটে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি।

সভা শেষে উপস্থিত গ্রামবাসী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

কমিটির আহ্বায়ক মোশাহিদ মিয়া বলেন, “কমিটি গঠনের পর আমাদের প্রথম কাজ হবে গ্রামের প্রতিটি ঘরে মাদকবিরোধী প্রচারণা চালানো। গ্রামের কেউ মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকলে এখনই তা ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। পরবর্তীতে কেউ মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: