সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হবিগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক গ্রেফতার

হবিগঞ্জ সংবাদদাতা ::

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক এনামুল হাসান সাকিবকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

রোববার (৬ জুলাই) রাত প্রায় ৮টা ৫০ মিনিটে চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহিন জানান, সেনাবাহিনীর হাতে তার আটকের তথ্য সঠিক। তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

১১ মে ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে মিছিল শেষে সংগঠনের সদস্য সচিব মাহাদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় এনামুল সাকিব এক নম্বর আসামি।

পরবর্তীতে সহিংসতা, শৃঙ্খলাভঙ্গ ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। সাকিব হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার বাসিন্দা আব্দুল মতিনের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: