![]()


হবিগঞ্জ সংবাদদাতা ::
দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।
সোমবার (৭ জুলাই) শোকবার্তায় তিনি বলেন, মাহমুদা বেগম ছিলেন নারী শিক্ষার আলোকবর্তিকা। তিনি আদর্শ শিক্ষাবিদ ছিলেন।
মাহমুদা বেগমের মৃত্যুতে রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদা জানান কেন্দ্রীয় বিএনপির এই নেতা ।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি শাম্মী আক্তার, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, হাজী এনামুল হক, ইসলাম তরফদার তনু, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুমন, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান এক বার্তায় শোক জানিয়েছেন।