সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বেগম জিয়াকে আ.লীগ মেরে ফেলতে চেয়েছিল: মির্জা আব্বাস

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যেই গ্রেপ্তার করা হয়েছিলো। মামলা ছিলো অজুহাত, তাকে স্লো পয়জনিং করে মেরে ফেলতেই এই নাটক সাজিয়েছিল আওয়ামী লীগ।

সোমবার (৭ জুলাই) সিলেট নগরীর পাঠানটুলার একটি কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাসিনা চলে গেছে তার দোসররা দেশেই আছে। সচিবালয় থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যায়ে তারা আছে। তারা ভোট চায় না। নির্বাচন না দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাচ্ছে।

মির্জা আব্বাস বলেন, একটি দল একবার বলছে নির্বাচন হবে, আবার বলছে পরিবেশ নাই, আবার চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। তিনি মনে করেন পিআর কি তারাও ঠিক মতো জানে না।

তিনি বলেন, বিশ্বের ৮০টি দেশে পিআর পদ্ধতিতে আছে তা ৮০ রকম। তাদেরকে পিআর নিয়ে পড়াশোনা করত বলবো। ১৭ বছরের আন্দোলন সফল করতে দিতে চায় না।

১৭ বছর ভোটাধিকার এবং গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। নির্বাচন নিয়ে টালবাহানা করলে আবারো আন্দোলনে যাবো প্রয়োজনে। আওয়ামী আমলাদের সব বাধাবিপত্তি এবং ষড়যন্ত্র রুখে দিয়ে নির্বাচন আদায় করে ছাড়বে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: