![]()


শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর সিলেট শাখা, দরগাহ গেইট শাখা ও সুবিদবাজার শাখার যৌথ উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৭ মার্চ, শুক্রবার) সিলেট নগরীর সুবিদবাজারস্থ একটি কনভেনশন হলে আয়োজিত এই মাহফিলে ব্যাংকের সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি তার বক্তব্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের বিকল্প পরিচালক মোহাম্মদ মসুদ, ব্যাংকের প্রাক্তন পরিচালক নাজমুল ইসলাম নুরু, তাজ ট্রেডিং অ্যান্ড ট্রান্সপোর্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুসলেহ উদ্দিন খান, সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আকিকুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট বেতারের নিয়মিত আলোচক ক্বারি মোহাম্মদ ইসহাক। এছাড়া, ব্যাংকের মুরাকিব ও শরীয়াহ ইন্সপেকশন ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন পবিত্র রমজানের তাৎপর্য ও ইসলামের মূলনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
ইফতার মাহফিলে ব্যাংকের সম্মানিত গ্রাহকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, শিপার এয়ার সার্ভিস-এর স্বত্বাধিকারী খন্দকার শিপার আহমেদ, ওয়েস্টার পোল্ট্রি অ্যান্ড ফিশারিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরান হোসাইন, বারাকা পাওয়ার গ্রুপের পরিচালক মিজানুর রহমান, আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহসান চৌধুরী।
এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, লেখক ও ব্যাংকার জাবেদ আহমেদ, এবং ব্যবসায়ী হিসকিল গুলজার।
মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের জোনাল হেড ও সিলেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ তোফায়েল ইয়াকুব, এবং সমাপনী বক্তব্য দেন দরগাহ গেইট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ খুরশীদ আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট শাখার কর্মকর্তা মো. শাহাদত বখত ও দরগাহ গেইট শাখার কর্মকর্তা মো. সুহেল আহমেদ।
ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অতিথিরা শাহ্জালাল ইসলামী ব্যাংকের এই আয়োজনকে স্বাগত জানান এবং এ ধরনের উদ্যোগ ব্যাংক ও গ্রাহকদের সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি