সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
রবিবার, ৩১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কমলগঞ্জে ভাবিকে হত্যার ঘটনায় দেবর গ্রেফতার

ডেইলি সিলেট ডেস্ক ::

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলায় কারিমা বেগম (৩০) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ৯ ঘণ্টার মধ্যে ঘাতক দেবর মঞ্জুর মিয়া (৫০) কে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গতকাল (১৬ জানুয়ারি) সন্ধায় উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান বাজারে ভিকটিম কারিমা বেগমকে তার দেবর মঞ্জুর মিয়া ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। রাতেই ভিকটিমের ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, গোপন সংবাদের ব্যতীতে গতকাল রাতে হত্যাকাণ্ডের জড়িত ভিকটিমের দেবর মঞ্জুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: