সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বুধবার, ২৯ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মোবাইল পাঠাগারের সাহিত্য আসর অনুষ্ঠিত

হলিসিটি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত বলেন, পুরনো বছরের সব হতাশা, গ্লানি আর জরাজীর্ণতা পেছনে ফেলে আগামীর দিনগুলো হবে সুন্দর ও সফলতার। বোনা হবে নতুন নতুন স্বপ্ন, নতুন এক শান্তিময় পৃথিবী।

শনিবার নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ পাঠাগারের কার্যালয়ে সিলেট মোবাইল পাঠাগারের ৮০৪ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঔপন্যাসিক সিরাজুল হকের সভাপতিত্বে ও সিলেট মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য কবি ছয়ফুল আলম পারুল। পঠিত লেখার উপর আলোচনা করেন কবি গাজী আব্দুল কুদ্দুস শমসাদ।

মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ ও বক্তব্য রাখেন কবি মকসুদ আহমদ লাল, ছড়াকার কবির আশরাফ, প্রাবন্ধিক মাজহারুল ইসলাম মেনন, কবি জুবের আহমদ সার্জন, কবি ফতুল করিম হাসান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন খালেদ আহমদ। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: