সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জ্বালানি ব্যয় কমাতে আরো ১০ কোটি ব্যারেল তেল ছাড়ছে আইইএ

ডেইলি সিলেট ডেস্ক ::

হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বাজারে তেলের সরবরাহ বাড়াতে জরুরি মজুদ থেকে আরো দ্রুত তেল ছাড়তে সম্মত হয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সদস্য দেশগুলো।

আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল জানিয়েছেন, সদস্য দেশগুলো ২০২৬ সালের মার্চে নেওয়া যৌথ পদক্ষেপ বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

ওই সিদ্ধান্তের আওতায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র- ইসরায়েল যুদ্ধের কারণে তৈরি সরবরাহ সংকট মোকাবেলায় জরুরি মজুদ থেকে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত হয়েছিল।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জ্বালানির বাজারে সরবরাহ বাড়ানোর জন্য জি-৭ দেশগুলোর ওপর চাপ বাড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুমকি দিয়েছিলেন, জি-৭ দেশগুলো বাজারে জ্বালানি সরবরাহ না বাড়ালে যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি নিষিদ্ধ করতে পারে। এর পর আগামী শুক্রবার জি-৭ প্রায় ১০ কোটি ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নেয়।

এক বিবৃতিতে ফাতিহ বিরোল বলেন, যৌথ সিদ্ধান্তের আওতায় এরই মধ্যে প্রায় ৩২ কোটি ৫০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়া হয়েছে। প্রতিশ্রুত কিন্তু এখনো বাজারে না আসা মজুদের পুরোটুকু ছাড়লে আরো প্রায় ১০ কোটি ব্যারেল তেল সরবরাহ করা সম্ভব হবে।

তিনি জানান, আইইএর কিছু সদস্য দেশ প্রাথমিকভাবে যে পরিমাণ তেল ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তার চেয়েও বেশি তেল বাজারে ছেড়েছে। বর্তমানে আইইএভুক্ত দেশগুলোর সরকারি জরুরি তেল মজুদের পরিমাণ প্রায় ১১০ কোটি ব্যারেল।

এর মধ্যে ২০ কোটিরও বেশি ব্যারেল ডিজেল রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: