সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আল-আরাফাহ ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছাতক সংবাদদাতা :

সুনামগঞ্জের ছাতকে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির গোবিন্দগঞ্জ শাখার উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্যাংকটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শাখা প্রাঙ্গণে কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং গ্রাহকদের মধ্যে খাবার ও মিষ্টি বিতরণ করা হয়।

সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের এভিপি ও শাখা ব্যবস্থাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং এফএভিপি ও অপারেশন ম্যানেজার রুহুল আনোয়ার চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন সমাজসেবক আবুল লেইছ মোহাম্মদ কাহার, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কবি আনোয়ার হোসেন রনি, ব্যবসায়ী হাজী সামছুল হুদা, মুহিবুর রহমান মুহিব, সামছুল ইসলাম, আতাউল মগনী, মোত্তার হোসেন, মাওলানা তাজ উদ্দিন, আপ্তাব উদ্দিন, জুনেদ আহমদ, এসপিও ও বিনিয়োগ ইনচার্জ তোফাজ্জল হোসাইন, ইও-জিবি কর্মকর্তা সালমান চৌধুরী, শাহ আলমসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা।

আলোচনা সভায় বক্তারা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের দীর্ঘ পথচলা, ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় এর ভূমিকা এবং গ্রাহকসেবার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের উত্তরোত্তর সাফল্য, কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের কল্যাণ এবং দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

দোয়া মাহফিল শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে উপস্থিত অতিথি ও গ্রাহকদের মধ্যে মিষ্টি ও খাবার বিতরণ করা হয়।

শাখা ব্যবস্থাপক মুজিবুর রহমান বলেন, দীর্ঘ ৩১ বছরের পথচলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। গোবিন্দগঞ্জ শাখাতেও দিন দিন গ্রাহকের সংখ্যা বাড়ছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী ব্যাংকিং সেবা দিতে শাখার কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকভাবে কাজ করছেন। ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দেওয়ার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, সমাজসেবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: