সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাই পূজা উদযাপন ফ্রন্টের সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি রতিকান্ত,সম্পাদক পংকজ

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিরাই উপজেলা ও পৌর পূজা উদযাপন ফ্রন্টের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিরাই পৌরশহরের থানা রোডের বিএনপির কার্যালয়ে পূজা উদযাপন ফ্রন্টের উপজেলা আহবায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান রতি রঞ্জন দাসের সভাপতিত্বে ও সদস্য সচিব পংকজ দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব এডভোকেট দীপংকর বনিক সুজিত।প্রধানক বক্তা ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অজিত দাস,বিশেষ বক্তা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রাজন দাস।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান। বক্তব্য রাখেন ফ্রন্টের নেতৃবৃন্দ। সভাপতি সর্বসম্মতিক্রমে উপজেলা সভাপতি পদে রতি রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক পংকজ দাস পৌর সভাপতি হরিপদ দেবনাথ ও সাধারণ সম্পাদক টপলু চন্দ নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: