সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার মশক নিধন কার্যক্রম শুরু

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে মশক নিধন ও বিশেষ ওষুধ ছিটানো কার্যক্রম শুরু করেছে দিরাই পৌরসভা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দিরাই পৌর এলাকার দোওজ, হাইস্কুল রোড ও মধ্য বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় স্প্রে মেশিনের মাধ্যমে ওষুধ ছিটিয়ে এই মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকার।

পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধ এবং মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে এখন থেকে নিয়মিতভাবে এই কার্যক্রম পরিচালনা করা হবে। বিশেষ করে যেসব স্থানে মশার প্রজনন বা বংশবৃদ্ধির সম্ভাবনা রয়েছে, সেসব উৎসস্থল চিহ্নিত করে ওষুধ প্রয়োগের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পৌরসভার সংশ্লিষ্ট কর্মীরা নিয়মিত বিরতিতে বিভিন্ন ওয়ার্ডে এই ওষুধ ছিটানোর কাজ অব্যাহত রাখবেন।

এদিকে পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে তারা উল্লেখ করেন, শুধু মশক নিধনের ওষুধ ছিটানোই যথেষ্ট নয়; মশার উপদ্রব পুরোপুরি কমাতে প্রতিটি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। ডেঙ্গু প্রতিরোধে সমাজের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার এবং জমা পানি পরিষ্কার রাখার আহ্বান জানান স্থানীয় সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: