সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় সুনামগঞ্জের দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং হামদ-নাত পরিবেশন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, কোষাধ্যক্ষ সৈদুর রহমান তালুকদার ও অভিভাবক সদস্য ইলিয়াস হোসাইন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় নবম শ্রেণির শিক্ষার্থী রাইসা আক্তার ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাহিদা বেগম।

বক্তারা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, “শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের চর্চাই পারে একটি জাতিকে সামনে এগিয়ে নিতে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের সার্বিক উন্নতি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মঙ্গল এবং দেশ-জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নতুন বাগবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা তায়িদুর রহমান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: