সর্বশেষ আপডেট : ১৮ মিনিট ৫২ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে ইরান-হিজবুল্লাহ নেতাদের পাশে মামদানি

ডেইলি সিলেট ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে নির্বাচনি প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পুনর্নির্বাচনের প্রচারের অংশ হিসেবে তেলআবিবে একটি বিলবোর্ডে মামদানির ছবির সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমের ছবি যুক্ত করা হয়েছে।

নেতানিয়াহু নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিলবোর্ডটির ছবি প্রকাশ করেছেন। তেলআবিবের আয়ালন মহাসড়কের পাশে স্থাপন করা ওই বিলবোর্ডে লেখা হয়েছে, তারা চায় নেতানিয়াহু হেরে যাক।

এর নিচে লেখা রয়েছে, তাদের জিততে দেবেন না। বিলবোর্ডের নিচে নেতানিয়াহুর দল লিকুদের লোগোও রয়েছে।

নেতানিয়াহুর প্রচারণায় মামদানিকে যুক্ত করার কারণ হিসেবে সম্প্রতি ইসরায়েল ও নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কের মেয়রের কঠোর অবস্থানকে সামনে আনা হয়েছে। মামদানি ইসরায়েলের কট্টর সমালোচক। সম্প্রতি তিনি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলে মন্তব্য করেন।

তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা পরোয়ানা থাকলেও নিউইয়র্ক সিটির নেতানিয়াহুকে গ্রেপ্তারের ক্ষমতা নেই বলেও স্বীকার করেন মামদানি।

নেতানিয়াহু এর আগে একাধিকবার মামদানির এসব মন্তব্যের সমালোচনা করেছেন। আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্ক সফর করবেন বলেও জানিয়েছেন।

মামদানির নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলার মন্তব্যের পরই সমালোচকেরা ধারণা করেছিলেন, নেতানিয়াহু নিজের নির্বাচনি প্রচারে বিষয়টি ব্যবহার করতে পারেন।

বিলবোর্ডের পাশাপাশি নেতানিয়াহু একটি ভিডিও সংকলনও প্রকাশ করেছেন। সেখানে মামদানির নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলার বক্তব্য দেখানোর পর একই নির্বাচনী বার্তা প্রচার করা হয়েছে।

এদিকে মামদানি চলতি সপ্তাহে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্টেট এলাকায় ছুটিতে রয়েছেন। নেতানিয়াহুর প্রচারণায় তাকে এভাবে ব্যবহারের বিষয়ে তিনি এখনো কোনো মন্তব্য করেননি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: