সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ৮ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

ডেইলি সিলেট ডেস্ক ::

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল দর ৮২ ডলার ছাড়িয়ে গেছে। ইরানের ফার্স বার্তা সংস্থার বরাতে জানা গেছে, মার্কিন, ইসরাইলি এবং অন্যান্য ‘শত্রুভাবাপন্ন’ জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করতে না দেওয়ার প্রস্তাবসহ একটি খসড়া বিল পর্যালোচনা করছে দেশটির একটি সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দর ৩ দশমিক ০৪ ডলার বা ৩ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৪৯ ডলারে স্থির হয়।

একই দিনে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস মধ্যবর্তী বা ডব্লিউটিআই ক্রুডের দর ২ দশমিক ০৭ ডলার বা ২ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৭ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে।

ইরানি এক সংসদ সদস্যের বরাতে ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, প্রস্তাবিত এই বিধিনিষেধ লঙ্ঘনকারী জাহাজগুলোর ওপর মালামালের মূল্যের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপের বিধান রাখা হতে পারে এই বিলে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: