সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
শনিবার, ১ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাইয়ে নারী ফুটবলারের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা:

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জেলা মহিলা দলের কিশোরী ফুটবলার বনফুল আক্তার (১২)-এর ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে আবুল কালাম (৫০) এবং তার ছেলে বাদশা মিয়া (১৯)।

এর আগে শুক্রবার (৩১ জুলাই) ভোরে উপজেলার শ্যামারচর এলাকার পেরুয়া গ্রামে অনুশীলনের সময় বনফুল আক্তারের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পূর্ববিরোধের জেরে কয়েকজন নারী-পুরুষ তাকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিরাই সরকারি হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর বনফুলের পরিবারের পক্ষ থেকে দিরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ মামলা রুজু করে। মামলার পরপরই অভিযান চালিয়ে আবুল কালাম ও তার ছেলে বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরী ফুটবলারের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় স্থানীয় ক্রীড়াঙ্গন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: