সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বুধবার, ১৫ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার ::

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দ।

বুধবার (১৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান। এ সময় তিনি সিলেটে কর্মরত মাঠপর্যায়ের সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক, দৈনিক ঢাকার ডাক-এর সিলেট ব্যুরো প্রধান এবং বিবিসি নিউজ ২৪ বিডি ডটকম-এর সিলেট প্রতিনিধি এমদাদুর রহমান চৌধুরী জিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন খান, বিভাগীয় সদস্য সোহাগ আহমদ ও বদরুল আলম, সাংবাদিক আশরাফ উদ্দিন, নিজাম উদ্দিন, সিলেট জেলা শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম, গোলাপগঞ্জ উপজেলা সদস্য কবির আহমদ, শারুখ উদ্দিন, ফাহিম আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় প্রতিনিধিদলের সদস্যরা সুনামগঞ্জের সন্তান হিসেবে আবদুল্লাহ আল মামুনকে অভিনন্দন জানিয়ে সিলেটের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর সফলতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে সিলেটের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে।

উল্লেখ্য, আবদুল্লাহ আল মামুন গত ১৩ জুলাই সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং সেদিন থেকেই নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: