সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়ামের বদলে পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা

দক্ষিণ সুরমা সংবাদদাতা ::

সিলেটের দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়ামের পরিবর্তে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, স্টেডিয়াম নির্মাণের জন্য ইতোমধ্যে তিনটি স্থান পরিদর্শন করা হয়েছে। যাচাই-বাছাই শেষে স্থানীয় মানুষের জন্য সবচেয়ে উপযোগী স্থান নির্বাচন করে দ্রুত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হবে।

প্রতিমন্ত্রী জানান, দেশের ২০১টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। তবে দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়ামের পরিবর্তে প্রায় পাঁচ থেকে ছয় একর জায়গায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।

তিনি বলেন, দর্শকদের সহজে যাতায়াত ও খেলা উপভোগের পাশাপাশি খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। সরকারের ব্যয় কমাতে সরকারি খাসজমি পাওয়া গেলে সেখানে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

স্থান পরিদর্শনকালে সংসদ সদস্য এম এ মালিক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুদ্দোজামান সেলিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: