সর্বশেষ আপডেট : ১১ মিনিট ৮ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ভাষা সৈনিক আব্দুল হামিদের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত

দক্ষিণ সুরমা প্রতিনিধি:

ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি জননেতা আব্দুল হামিদের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা ও মহানগর গণতন্ত্রী পার্টির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সকালে দক্ষিণ সুরমার কদমতলী জামে মসজিদে জমায়েত হয়ে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে বক্তারা বলেন, আব্দুল হামিদ ছিলেন গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ নেতা। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণসংগ্রামে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

তারা বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজের প্রগতির আন্দোলনে আব্দুল হামিদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর গণতন্ত্রী পার্টির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: