সর্বশেষ আপডেট : ১১ মিনিট ৭ সেকেন্ড আগে
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র সিলেটে

স্টাফ রিপোর্টার ::

দেশের দুর্গম সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে থার্মাল ইমেজিং ও নাইট ভিশন সুবিধাসম্পন্ন ড্রোন ব্যবহারের উদ্যোগ নিয়েছে বিজিবি। এ লক্ষ্যে সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ চালু করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে প্রশিক্ষণকেন্দ্রটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে তিনি ড্রোনের ব্যবহারিক প্রদর্শনী ও মহড়া পরিদর্শন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্গম সীমান্তে যেখানে প্রচলিত পদ্ধতিতে নজরদারি কঠিন, সেখানে নাইট ভিশন ও থার্মাল ইমেজিং ড্রোন ব্যবহার করা হবে। এসব প্রযুক্তির মাধ্যমে চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার এবং মানব পাচারসহ আন্তসীমান্ত অপরাধ শনাক্ত করা সম্ভব হবে।

তিনি জানান, প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে ড্রোন ও ডিজিটাল নজরদারি প্রযুক্তিতে দক্ষ বিজিবি সদস্য তৈরি করা হবে। ভবিষ্যতে সীমান্তের বর্ডার আউটপোস্ট ও বিভিন্ন পর্যায়ের সদর দপ্তর থেকেও ড্রোনের মাধ্যমে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের সুযোগ তৈরি হবে।

দেশেই বিজিবির জন্য ড্রোন তৈরি ও সংযোজনের উদ্যোগের কথাও জানান মন্ত্রী। পাশাপাশি দুর্যোগের সময় দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো ও উদ্ধারকাজেও ড্রোন ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়িয়ে সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি দেশের নিরাপত্তা ও উন্নয়নমূলক কাজেও এই সক্ষমতা কাজে লাগানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: