সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শনিবার, ২৭ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

জাফলংয়ের রসুলপুরে সুপেয় পানির প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোয়াইনঘাট সংবাদদাতা :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের রসুলপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে একটি ‘মিনি ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্ট (সারফেস ওয়াটার)’ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে রসুলপুর এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “অত্র এলাকার মানুষের প্রধান সমস্যা ছিল বিশুদ্ধ পানির অভাব। এই সুপেয় পানির প্লান্ট চালুর মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। জনগণের দোরগোড়ায় মৌলিক নাগরিক সুবিধা পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে জনগণের কাছে মৌলিক সেবা পৌঁছে দেওয়া। রসুলপুরসহ আশপাশ এলাকার মানুষের সুপেয় পানির দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী নির্মাণ সংশ্লিষ্টদের দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে রসুলপুর ও পার্শ্ববর্তী এলাকার কয়েক হাজার মানুষ সরাসরি নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধার আওতায় আসবেন। এতে স্থানীয় জনজীবনের মানোন্নয়নের পাশাপাশি দীর্ঘদিনের সুপেয় পানির সংকটেরও স্থায়ী সমাধান হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: