সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ২ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২ মে) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— রাজনগর থানার সারংপুর গ্রামের আতাউর রহমানের পুত্র খালেদ মাহমুদ (৩৬), বড়লেখা উপজেলার পাখিয়ালা গ্রামের মইন উদ্দিনের পুত্র আব্দুল আলিম সিরুল আহমদ (৩৩) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের আব্দুর রশিদের পুত্র মো. আলম (৩৫)। তারা বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (নং-০১, তারিখ: ০২/০৫/২০২৬) দায়ের করা হয়েছে।

এছাড়া পৃথক অভিযানে উপজেলার বর্ণিচক গ্রামের পংকি মিয়ার ছেলে কলিম উদ্দিন (৩০) এবং চরগ্রামের আব্দুর রউফের ছেলে আব্দুল বাছিত (৪৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান জানান, বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজন এবং পৃথক মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: